মালদা

সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিল ও পথ অবরোধ কর্মসূচী করা হয়

সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও আজ জেলা বিজেপির পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল ও পথ অবরোধ কর্মসূচী করা হয়। পাহারের পরিস্থিতি জানতে বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাহারে সফরে যান। সেখানে গিয়ে তাকে কালো পতাকা দেখানোর সাথে সাথে তাকে হেনস্থা সহ বিজেপি কর্মীদের মারধর করা হয়। অভিযোগ তৃনমূল সমর্থিত বিজয় তামাংয়ের নেতৃত্বে দুষ্কৃতিরা আক্রমণ করে। নিজেদের প্রান বাচানোর জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব থানায় আশ্রয় নেয়। এই ঘটনার পর থেকে রাজ্য জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা। তাই নিয়ে আজ এই কর্মসূচী গ্রহন করা হয়।